ইন্ডিয়া-আমেরিকাসহ ২০ দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:৪০
ইন্ডিয়া-আমেরিকাসহ ২০ দেশ থেকে কূটনীতিক, চিকিৎসক এবং তাদের পরিবারসহ দেশটির নাগরিক নন এমন ব্যক্তিদের সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। করোনাভাইরাসের বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সৌদি গেজেটের সূত্র অনুসারে দেশ ২০টি হলো- আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, ভারত এবং জাপান।
খবরে বলা হয়েছে, অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি।
প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তাররোধে পূর্ব সতর্কতা হিসেবে নেয়া এ সিদ্ধান্ত সৌদি আরবের স্থানীয় সময় বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে কার্যকর হবে। উল্লিখিত দেশগুলো থেকে আসা সৌদি নাগরিক, কূটনীতিক, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা অথবা যারা সৌদিতে ফিরে আসার আগের ১৪ দিনের মধ্যে সেই দেশগুলোর যেকোনো একটিতে গিয়েছিল তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরোপিত সতর্কতামূলক পদক্ষেপ মেনে দেশটিতে প্রবেশ করতে পারবে।

