হাতিরঝিলে অভিযান: আরও ৫৪ জন আটক
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:৪৫
রাজধানীর হাতিরঝিলে বেড়াতে যাওয়া দর্শনার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে আরও ৫৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিনোদনপ্রেমীদের অবসর উদযাপন ‘নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত’ রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) হাতিরঝিল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ওই ৫৪ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৪৩ জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১১ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

