বিশ্বে করোনা আক্রান্ত ১০ কোটি ৩৮ লাখ ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্ত ১০ কোটি ৩৮ লাখ ছাড়াল

উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:২৮

বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৩৭৭ জনে দাঁড়িয়েছে। একই সাথে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২ লাখ ৫১ হাজার ৯৪৪ জনে পৌঁছেছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এ আক্রান্তের খবর পাওয়া যায়।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading