ধুলার দূষণ থেকে বাঁচাতে হাইকোর্টের তিন দফা নির্দেশনা
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৫৪
ঢাকাবাসীকে ধুলার দূষণ থেকে বাঁচাতে নতুন করে তিন দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। রাস্তায় উপর থেকে পানি ছিটাতে ঢাকা সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে; যাতে রাস্তার পাশের ছোটোখাটো গাছে জমে থাকা ধুলা-ময়লা পরিষ্কার হয়। প্রবেশমুখ গাবতলী, যাত্রাবাড়ী, পূর্বাচল, কেরানীগঞ্জ, টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। আর পানির ঘটাতি তৈরি হলে ঢাকার দুই সিটি করপোরেশকে পানি সরবরাহ করতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চলমান (কন্টিনিউয়াস মেন্ডামাস) রিট মামলায় সম্পূরক আবেদনের শুনানির পর বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশ পাওয়ার এক মাসের মধ্যে তা বাস্তবায়ন করে হলফনামা আকারে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমাতুল করিম।

