ফেসবুক বন্ধ করে দিল মিয়ানমারের সেনাবাহিনী সরকার

ফেসবুক বন্ধ করে দিল মিয়ানমারের সেনাবাহিনী সরকার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৮:২২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, ‘কিছু মানুষের ক্ষেত্রে ফেসবুকে প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা কর্তৃপক্ষকে পুনরায় সংযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি যাতে মিয়ানমারের জনগণ তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে।’

রয়টার্স জানিয়েছে, জান্তাবিরোধীরা ফেসবুকে সরব ভূমিকা পালন করছে। বুধবার দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাকর্মীদের কর্মবিরতির ছবি পোস্ট করা হয়েছিল সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের কর্মীরাও চিকিৎসাকর্মীদের মতো কর্মবিরতি পালন করেছিলেন। তাদের সেই কর্মসূচির ছবিও ফেসবুকে পোস্ট করা হয়েছিল। বৃহস্পতিবার ফেসবুক বন্ধের পাশপাশি বার্তা বিষয়ক অ্যাপ হোয়াটসঅ্যাপও ব্লক করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সোমবার অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর আগে ২০২০ সালের ৮ নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতের অভিযোগ নিয়ে এনে ফল প্রত্যাখ্যান করেছিল সেনাবাহিনী। এ নিয়ে সরকারের সঙ্গে বিবাদের জের ধরে গত সপ্তাহেই অভ্যুত্থানের হুমকি দেওয়া হয়েছিল। নির্বাচনে বিজয়ী ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সু চিসহ তার দলের নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। বুধবার সু চির বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading