সাভারে স্কুলছাত্রী নীলা হত্যা: কারাগারে সাকিব

সাভারে স্কুলছাত্রী নীলা হত্যা: কারাগারে সাকিব

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৮:৩৫

সাভারে স্কুলছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার মামলায় মো. সাকিব হোসেন নামের আরেক আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নির্মল কুমার দাস এক দিনের রিমান্ড শেষে সাকিবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে অ্যাডভোকেট ইস্পাহান মির্জা ও ওবায়দুল হক চৌধুরী জামিন আবেবদন করেন। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সাকিবকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলার প্রধান আসামি মিজানুর রহমান ও তার সহযোগী সেলিম পহলান কারাগারে আছে। মিজানুরের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকা সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ‌্য, গত বছরের ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথ রোধ করে বখাটে মিজানুর রহমান। পরে ভাইয়ের কাছ থেকে নীলাকে ছিনিয়ে নিয়ে নিকটস্থ পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নীলাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading