মেঝেতে পড়ে বাদ পড়লেন ইংল্যান্ডের ওপেনার

মেঝেতে পড়ে বাদ পড়লেন ইংল্যান্ডের ওপেনার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:০৫

ইন্ডিয়ার বিপক্ষে শুক্রবার থেকে টেস্ট সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড। শুরুর আগেই দলে ওপেনার জ্যাক ক্রলিকে হারায় দেশটি। চেন্নাইয়ে অনুষ্ঠেয় সিরিজের দুই টেস্টের জন্য ছিটকে যান তিনি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে ক্রলির ইনজুরির বিষয়টি নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, ‘ড্রেসিং রুম থেকে বের হয়ে মাঠে আসার সময় স্লিপ খেয়ে মেঝেতে পড়ে যান ক্রলি। এ সময় তিনি ডান হাতের কব্জিতে চোট পান। কব্জি মচকে যাওয়াতে পরবর্তী কয়েক সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রাখবে ইসিবির মেডিকেল টিম।’

প্রসঙ্গত, কাল থেকে চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টও অনুষ্ঠিত হবে এখানে। তৃতীয় ও চতুর্থ টেস্ট হবে আহমেদাবাদে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading