মিয়ানমারের সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়তে বললেন বাইডেন

মিয়ানমারের সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়তে বললেন বাইডেন
ইউএসএ সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১০:৪০

রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীকে ‘ক্ষমতা ত্যাগ’ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিয়ানমারে টেলিযোগাযোগের ওপর আরোপিত নিয়ন্ত্রণ তুলে নেওয়ারও আহ্বান জানান বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসিডেন্ট বাইডেন তার প্রথম বৈদেশিক নীতির ভাষণে এই আহ্বান জানান।

এ সময় জো বাইডেন বলেন, গণতন্ত্রে কখনই জোর করে জনগণের ইচ্ছা বিরুদ্ধে কিছুই করা সম্ভব নয়। সেই সঙ্গে বিশ্বাসযোগ্য নির্বাচনের ফলাফলকে মুছে ফেলার চেষ্টা করা উচিত নয়।

তিনি আরও বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী যে ক্ষমতা দখল করেছে তা ছেড়ে দিতে হবে। সেই সঙ্গে সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে এবং সহিংসতা থেকে বিরত থাকতে হবে।

বাইডেন বলেন, গণতন্ত্রে কোনোভাবেই কোনো বাহিনীর জনগণের অভিপ্রায়ের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার এবং গ্রহণযোগ্য নির্বাচনের ফল পাল্টে দেওয়ার সুযোগ নেই।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading