ফিল্ডিংয়ে নেই সাকিব
উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১০:৫০
সাকিব আল হাসানকে ছাড়া তৃতীয় দিনের সকালে মাঠে নেমেছে বাংলাদেশ। দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমকে বলেন, ‘আপাতত সাকিব ফিল্ডিংয়ে নামবেন না। তাকে বিশ্রামে রাখা হয়েছে।’
সাকিব দলের সঙ্গে ফিল্ডিংয়ে না নামলেও স্টেডিয়ামে এসেছেন। ড্রেসিংরুমে বিশ্রামে আছেন। তাকে পর্যবেক্ষণ করছেন ফিজিও জুলিয়ান কেলাফতে।
শুক্রবার বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, সাকিবের স্ক্যান করানো হবে কি না আজ সিদ্ধান্ত নেবে দল।
দ্বিতীয় দিনের খেলা শেষ করার আগে মাঠে ছাড়েন সাকিব। দিনের শেষ ঘণ্টার খেলায় মাঠে ছিলেন না তিনি। ষষ্ঠ ওভার শেষে উঠে যান। এর আগে ৬ ওভার হাত ঘোরান, রান দেন ১৬।
প্রসঙ্গত, কুঁচকির চোট কাটিয়ে মাঠে ফেরা সাকিবকে স্বস্তিতে দেখা যায়নি। বোলিং করেছেন ধীর গতিতে।

