জানুয়ারিতে হিলি স্থলবন্দরে পৌনে ২ লাখ মেট্রিকটন পাথর আমদানি

জানুয়ারিতে হিলি স্থলবন্দরে পৌনে ২ লাখ মেট্রিকটন পাথর আমদানি

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১১:০০

দিনাজপুরের হিলি স্থলবন্দরে জানুয়ারি মাসে ১ লাখ ৮০ হাজার ২৮০ মেট্রিকটন পাথর আমদানি হয়েছে। যার রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি, ১০ লাখ ১৮ হাজার টাকা।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার (ডিসি) সাইদুল আলম।

হিলি সিঅ‌্যান্ডএফ এজেন্ট শেরেকুল মুন্সী বলেন, ‘রাজশাহী বিসমিল্লাহ ফ্লাওয়ার মিলটি আমার এলসির মাধ্যমে ইন্ডিয়া থেকে পাথর আমদানি করছে। এবন্দর দিয়ে ভারত থেকে বোল্ডার ও চিপ জাতের পাথর আমদানি করা হয়। বোল্ডার পাথর ১৪ ডলার ও চিপ পাথর ১৩ ডলারে কেনা হয়েছে। সম্প্রতি এই বন্দর দিয়ে ইন্ডিয়া থেকে পাথর আমদানি বেড়েছে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading