‘ইরান ও সৌদির দ্বন্দ্বের ফল ইয়েমেন যুদ্ধ বন্ধ হতে হবে’

‘ইরান ও সৌদির দ্বন্দ্বের ফল ইয়েমেন যুদ্ধ বন্ধ হতে হবে’

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১১:৪০

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে আমেরিকার সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ছয় বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ, যা আসলে ইরান ও সৌদি আরবের দ্বন্দ্বের ফল বলে মনে করা হয়, তা ‘বন্ধ হতে হবে’।

রয়টার্স জানিয়েছে, ইয়েমেনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনেতিক চেষ্টা জোরদারে বাইডেন তার বিশেষ দূত হিসেবে বর্ষিয়ান মার্কিন কূটনীতিক টিমোথি লেনডারকিংয়ের নাম ঘোষণা করেছেন।

আমেরিকার প্রেসিডেন্টের ভাষায়, ইয়েমেনে এই যুদ্ধ কেবল মানবিক ও কৌশলগত বিপর্যয়ই ঘটিয়েছে।

বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পরিদর্শনে গিয়ে বাইডেন বলেন, “এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। আমাদের অঙ্গীকার অনুযায়ী, ইয়েমেনে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা বন্ধ করা হল, যার মধ্যে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়টিও থাকবে।”

প্রসঙ্গত, ইয়েমেনের বর্তমান পরিস্থিতিকে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বড় মানবিক সঙ্কট হিসেবে বর্ণনা করে আসছে। দেশটির ৮০ শতাংশ মানুষ এখন খাদ্য সঙ্কটে ভুগছে, লাখ লাখ লোক বড় ধরনের দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading