সিলেটে ৭ ওয়াগন লাইনচ্যুত: তেল নিয়ে কাড়াকাড়ি

সিলেটে ৭ ওয়াগন লাইনচ্যুত: তেল নিয়ে কাড়াকাড়ি

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১১:৩২

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে তেল বহনকারী ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। আর বিশাল এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়েছে তেল।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন সিলেট জেলা পুলিশের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়াত হোসেন।

এই তেল সংগ্রহের জন্য ভিড় করেছেন কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা। বাতলি, ড্রাম, কলস, বোতল নিয়ে তারা ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করছেন। আর বিশাল এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সরাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

ওসি মো. শাফায়াত হোসেন জানান, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সিলেটগামী তেল বহনকারী ট্রেনটি মাইজগাঁও ও বিয়ালীবাজারের মধ্যবর্তী কায়স্তগ্রামে (গুতিগাঁও) লাইনচ্যুত হয়। এ ট্রেনের ৮ ওয়াগনের মধ্যে ৭টি ওয়াগনই উল্টে যায়। প্রত্যেক ওয়াগনে ৪০ হাজার লিটার তেল পরিবহন করা হচ্ছিল। এর মধ্যে ৪টি ওয়াগনের প্রায় ১ লাখ ৬০ হাজার লিটার তেল ছড়িয়ে পড়েছে রেল লাইনের পাশের জমি ও খাদে। লাইনচ্যুত হয়েছে রেলের ইঞ্জিনও।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading