ভালোবাসা দিবসে ‘মরীচিকা’ শোনাবেন শিলা দেবী
উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৩০
সিলন টি-এর সৌজন্যে ভালোবাসা দিবসে ‘মরীচিকা’ শিরোনামে একটি গান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী শিলা দেবী। মিউজিক ভিডিওটি ১০ ফেব্রুয়ারি রিলিজ হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গানটির কথা, সুর ও কম্পোজিশন করেছেন অটামনাল মুন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জুয়েল পাইকার। এটি ছাড়াও ভালোবাসা দিবসে আরও দুটি গান নিয়ে আসছে শিলা দেবী।
ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত, পরিচালক আনিস রহমানের ‘রুপার জামদানি’ নাটকে গেয়েছেন শিলা দেবী। নাটকটি ১৩ ফেব্রুয়ারি রাত নয়টায় নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে। গানটি লিখেছেন জয়ন্ত কর্মকার। সুর ও সঙ্গীত করেছেন আপেল মাহমুদ এমিল।

