সাপ্তাহিক লুজারের শীর্ষে যারা

সাপ্তাহিক লুজারের শীর্ষে যারা

উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৪:৩২

সদ্য বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার লিমিটেড। গেল সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৪.১৩ শতাংশ। ডিএসই’র সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১০৯ কোটি ৫৭ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৯১ লাখ ৪৪ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫ দশমিক ৪৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৭১ কোটি ৪৫ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৪ কোটি ২৯ লাখ ৩ হাজার টাকা। শাইনপুকুর সিরামিকস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৩.৬২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ১৬ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট পাওয়ার, এশিয়া ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, কাশেম ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ স্টিল, শ্যামপুর সুজার মিলস ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading