মুমিনুল-লিটনের ঝড়ো ইনিংসে বাংলাদেশের বড় লিড
উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৪:৩০
বাংলাদেশে সফররত ওয়েস্ট ইন্ডিজ থেকে ২১৮ রানে এগিয়ে থেকে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। টাইগাররা তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ৩ উইকেটে ৪৭ রান সংগহ করে। জয়ের প্রত্যাশায় ক্যারিবিয়ানদের সামনে ভালো লক্ষ্য ছুড়ে দিতে টেস্টের চতুর্থ দিন শনিবার সকালে প্রথম সেশনে ব্যাটিংয়ে নামেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
কর্নওয়ালের বলে এলবিডব্লু হয়ে ৪৭ বলে মাত্র ১৮ রান করেই মুশফিক মাঠ ছাড়লেও, নিজের ৪১তম টেস্টে তামিম ইকবালকে টপকে গিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় সেশনে নিজের টেস্ট ক্যারিয়ারে দশমবারের মতো শতক স্পর্শ করেন মুমিনুল হক। ১৮২ বলে ১১৫ রান করে আউট হন তিনি। এছাড়া ১১২ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন লিটন দাস।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেটে ২২২ রান তুলে ৩৯৩ রানের লিড দিয়েছে বাংলাদেশ।

