করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২২ লাখ ৯৬ হাজার
উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৪:১৫
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ লাখ ৯৬ হাজার। সেই সাথে শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২২ লাখ ৯৬ হাজার ৭০০ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার ১৯৯ জনে।
প্রসঙ্গত, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬৮ লাখ ৪ হাজার ৯২৭ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৫৯ হাজার ৩৫৬ জন মৃত্যুবরণ করেছেন।

