ব্রিটেনফেরত আরও ২৮ জন কোয়ারেন্টাইনে
উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:৩৫
৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৬ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩২টি ফ্লাইটে সর্বমোট পাঁচ হাজার ৪৬২ জন যাত্রী আসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাদের মধ্যে ব্রিটেনফেরত নতুন ২৮ জনকে সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে ব্রিটেনফেরত কোয়ারেন্টাইনে থাকা যাত্রী সংখ্যা দাঁড়াল হাজার ৩২৭ জনে।
এই ২৮ জন ছাড়া বাকি পাঁচ হাজার ৪৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত এসব তথ্য জানান।
শনিবার (৬ ফেব্রুয়ারি) তিনি গণমাধ্যমকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ইকে-৫৮২ ফ্লাইটের পাঁচজন, কিউআর ৬৪০ ফ্লাইটের সাতজন, এসবি-৮০৪ ফ্লাইটের তিনজন, টিকে-৭১২ ফ্লাইটের পাঁচজন, এসবি-৩৫৮০ ফ্লাইটের তিনজন, এলএলএল ফ্লাইটের একজন এবং ইকে ৫৮৪-ফ্লাইটের দুইজনসহ মোট ২৮ জনকে আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়। পরে তাদের পছন্দমাফিক সরকার নির্ধারিত আবাসিক হোটেলে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।’

