মমতার ‘হাত ধরলেন’ সেই ঝিলিক
উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২২:৩৬
পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা রুদ্রনীলসহ বেশ কজন নেতা। আসন্ন রাজ্য বিধানসভার নির্বাচন ঘিরে ভাঙা-গড়ার হাওয়া বইছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন জনপ্রিয় ‘মা’ ধারাবাহিক নাটকের সেই ঝিলিক। অর্থাৎ শ্রীতমা ভট্টাচার্য। এছাড়াও টিভি অভিনেত্রী রণিতা, সৌপ্তিক চক্রবর্তী, দিশা রায় চৌধুরী নাম লেখিয়েছেন মমতার দলে। এদিন তৃণমূল নেত্রী দোলা সেন ও তৃণমূল নেতা-অভিনেতা সোহম চক্রবর্তী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
শ্রীতমা ভট্টাচার্য বলেন, দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) অনেক সাহায্য পেয়েছি। এই দলের অনেকের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। তবে তৃণমূলে যোগ দেওয়ার আরেকটি কারণ হলো, আমার বাবা সমাজকর্মী ছিলেন। বাবার স্বপ্ন ছিল আমি যেন দলের সঙ্গে থেকে কাজ করি। মানুষের সেবা করা মুখের কথা নয়! কিন্তু আমি চেষ্টা করব। কারণ মানুষের জন্য কাজ করতে চাই।

