কৃষক আন্দোলন: ট্রাক্টর-বোল্ডার নিয়ে ইন্ডিয়াজুড়ে রাস্তা অবরোধ

কৃষক আন্দোলন: ট্রাক্টর-বোল্ডার নিয়ে ইন্ডিয়াজুড়ে রাস্তা অবরোধ

উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২৩:০০

ইন্ডিয়ার নতুন কৃষি আইন বিরোধী আন্দোলনকারী হাজার হাজার কৃষক রাস্তার ওপর তাঁবু গেড়ে, ট্রাক্টর, ট্রাক ও বোল্ডার রেখে দেশজুড়ে সড়ক অবরোধ করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর ইন্ডিয়ার ধান ও গম উৎপাদনকারী কৃষকরা প্রাথমিক প্রতিবাদ শুরু করে দিল্লির প্রান্তে জড়ো হলেও দেশজুড়ে তাদের প্রতি সমর্থন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে সেসব রাজ্যগুলোতে যেগুলো বিজেপি শাসিত নয়।

দেশটির কেন্দ্রীয় সরকার কৃষকদের ছাড় দিতে রাজি হলেও গত বছর পাস করা তিনটি আইন বাতিল করার দাবি প্রত্যাখ্যান করেছে। কৃষিখাতে নতুন বিনিয়োগের জন্য এসব আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়ে আসছে তারা।

ইন্ডিয়ার দুই দশমিক নয় ট্রিলিয়ন অর্থনীতির প্রায় ১৫ শতাংশ কৃষিখাতের অবদান এবং দেশটির প্রায় অর্ধেক কর্মজীবী মানুষ এখাতে নিয়োজিত।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে চলা আন্দোলনের মাধ্যমে সরকারকে কৃষি সংস্কার আইন বাতিলে বাধ্য করার চেষ্টা করছেন তারা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading