মা হলেন পিয়া জান্নাতুল
উত্তরদক্ষিণ | রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৮:৩০
পুত্র সন্তানের মা হয়েছেন দেশের জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।
রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার সন্তান ভূমিষ্ট হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিয়ার স্বামী ফারুক হাসান। তিনি জানান, নবজাতকের নাম আগেই ঠিক করেছেন- অ্যারিস হাসান।
২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ হিসেবে বিনোদন জগতে পদার্পণ পিয়ার। এরপর মডেলিংয়ে তাকে নিয়মিত দেখা গেছে। নাটক ও সিনেমাতে কাজ করেছেন তিনি। ২০১২ সালে রেদওয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে সিনেমায় তার আগমন ঘটে। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশ কয়েকটি আসরে উপস্থাপিকা হিসেবেও কাজ করেছেন।

