মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা

মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৪ জুন) ২০২৬, আপডেট ২১:৩০

আমেরিকার মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। একই সময়ে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না।

বুধবার আমেরিকা ঘোষণা দেয়, ইরান-সমর্থিত হিজবুল্লাহ যদি যুদ্ধ বন্ধ করে এবং সীমান্ত সংলগ্ন দক্ষিণ লেবানন থেকে যোদ্ধাদের সরিয়ে নেয়, তাহলে লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর করবে।

তবে আলোচনার অংশে না থাকা হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, এই আলোচনা নির্লজ্জ। ওয়াশিংটনের ঘোষণা লেবাননের একটি অংশের জনগণকে নিশ্চিহ্ন করা এবং বাকি জনগণকে দাসে পরিণত করার একটি রোডম্যাপ।

তিনি আরও বলেন, ‘দখলদারত্ব যতদিন থাকবে, প্রতিরোধও ততদিন চলবে।’

গত ২ মার্চ আমেরিকা ও ইসরায়েলের হামলার মুখে তেহরানের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ হামলা শুরু করলে দুইপক্ষের সংঘাত আবার জোরালো হয়। এপ্রিল থেকে ওয়াশিংটনের কয়েক দফা যুদ্ধবিরতির ঘোষণা এলেও যুদ্ধ অব্যাহত রয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading