আইএমএফ-বিশ্বব্যাংকের কাছে নতিস্বীকার করেছে সরকার: গোলাম পরওয়ার
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৪ জুন) ২০২৬, আপডেট ২২:০০
বর্তমান সরকার বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতিস্বীকার করে জনগণকে চরম ভোগান্তিতে ফেলেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতা করছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, গত তিন মাসেই সরকার যে গণবিরোধী অবস্থান নিয়েছে, তাতে আগামী দিনে তাদের পতিত ফ্যাসিস্টদের মতো পরিণতি ভোগ করতে হতে পারে।
বিদ্যুৎ ও জ্বালানি তেলের ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি পল্টন মোড় ও কাকরাইল হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।
সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রশাসনের দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে না পারলেও জনগণের ওপর অতিরিক্ত দামের চাপ বাড়িয়ে অর্থনীতি রক্ষার চেষ্টা করছে সরকার। তারা জনগণের কাছে দেয়া কোনো ওয়াদাই রক্ষা করতে পারছে না।’
ইউডি/এবি

