প্রভাসের পোশাকের ব্যয় ৭ কোটি টাকা
উত্তরদক্ষিণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:০০
‘রাধে শ্যাম’ নিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন বাহুবলিখ্যাত দক্ষিণ ইন্ডিয়ান সিনেমার সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা প্রভাস। সিনেমায় প্রভাসের চরিত্রটি ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলার জন্য তার কস্টিউম বাবদ খরচ হয়েছে ৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৯৯ লাখ ২৪ হাজার টাকা।
সংবাদমাধ্যম জানিয়েছে, ‘রাধে শ্যাম’ সিনেমায় কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন থোটা বিজয়ভাস্কর ও একা লক্ষ্মী। মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন তারানুম খান। হেয়ার স্টাইলিস্ট ছিলেন রোশান।
পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার। ইউভি ক্রিয়েশনের ব্যানারে নির্মিত হয়েছে ‘রাধে শ্যাম’। রাধা কৃষ্ণ পরিচালিত সিনেমাটি আগামী ৩০ জুলাই মুক্তি পাবে। হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
১৯ শতকের প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার গল্প। ইউরোপের প্রেক্ষাপটে সিনেমাটির চিত্রনাট্য রচনা করা হয়েছে। সিনেমায় প্রভাসের চরিত্রের নাম বিক্রম আদিত্য। পূজা হেগড়েকে দেখা যাবে প্রেরণা নামের একটি চরিত্রে।

