ঘাড়ের ব্যথায় ভুগছেন? জেনে নিন ঘরোয়া সমাধান

ঘাড়ের ব্যথায় ভুগছেন? জেনে নিন ঘরোয়া সমাধান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, আপডেট ১৩:৩২

সাধারণত, ঘাড় শক্ত হয়ে যাওয়া বা ঘাড় ব্যথা গুরুতর কোনো বিষয় নয়। বেশিরভাগ সময়, শোওয়ার ভুল ভঙ্গীর কারণে ঘাড় ব্যথা হয়। কিছু নির্দিষ্ট কঠিন ব্যায়াম করার ফলেও অনেক সময় ঘাড় ব্যথা হয়। তবে, কখনও কখনও অন্তর্নিহিত কোনো শারীরিক অসুস্থতার কারণেও ঘাড় শক্ত হয়ে যায়। যদি এক বা দুই দিন পরেও ব্যথা না কমে, তবে বুঝতে হবে এটি গুরুতর। ঘাড় শক্ত হয়ে যাওয়া বা ব্যথার সাথে যদি মাংসপেশির ব্যথা, মাথাব্যথা, দুর্বলতা, মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি এবং জ্বরের মতো অস্বাভাবিক উপসর্গ থাকে, তবে এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কিন্তু যদি দীর্ঘ সময় ধরে কম্পিউটার ব্যবহার করা, একটানা কয়েক ঘন্টা ঘুমানো বা কঠোর ব্যায়াম করার কারণে ঘাড় ব্যথা হয় তবে আতঙ্কিত হবেন না। আয়ুর্বেদিক কিছু প্রতিকার অনুসরণ করলে এ সমস্যা মোকাবিলা করা সহজ হবে। যেমন-

আদা
এক টুকরো তাজা আদা কুচিয়ে এক কাপ ফুটন্ত পানিতে ভিজিয়ে রাখুন। কয়েক মিনিট পর ছেঁকে নিয়ে এক চা চামচ মধু মেশান। দিনে তিনবার পর্যন্ত এক কাপ করে এই আদা চা পান করুন। এছাড়াও, ৩ টেবিল চামচ গ্রেট করা আদা একটি কাপড়ে জড়িয়ে আপনার ঘাড়ের সবচেয়ে ব্যথাযুক্ত অংশে কয়েক মিনিটের জন্য রাখতে পারেন। দ্রুত উপশমের জন্য দিনে কয়েকবার আদার সেঁক দিতে পারেন।

হলুদ
আয়ুর্বেদিক চিকিৎসকরা ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং অন্যান্য বেশিরভাগ ধরনের গাঁটের ব্যথা ও ফোলাভাবের জন্য হলুদ ব্যবহারের পরামর্শ দেন, কারণ আদার মতোই এরও চমৎকার প্রদাহ-বিরোধী গুণ রয়েছে।

ঘাড় শক্ত হয়ে যাওয়ার সমস্যা মোকাবেলায় এক গ্লাস গরম দুধে এক চা চামচ হলুদ মিশিয়ে খেতে পারেন। চাইলে, এক চা চামচ হলুদের সাথে কয়েক ফোঁটা পানি খুব ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি আক্রান্ত স্থানে লাগাতে হবে।

অ্যাপেল সিডার ভিনেগার
ঘাড় শক্ত হয়ে যাওয়া বা ঘাড় ব্যথার জন্য অ্যাপেল সিডার ভিনেগার একটি চমৎকার প্রতিকার। একটি বড় তুলোর প্যাড নিন এবং এটিকে অ্যাপেল সাইডার ভিনেগারে ভিজিয়ে নিন। এরপর ঘাড়ের সবচেয়ে বেশি ব্যথাযুক্ত অংশে রাখুন। তুলোর প্যাডটি পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত এটি সেখানেই রেখে দিন। ভেতর থেকে নিরাময়ের জন্য অ্যাপেল সাইডার ভিনেগার খেতেও পারেন। সেক্ষেত্রে এক গ্লাস পানিতে এক টেবিল চামচ ভিনেগার মিশিয়ে পান করুন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading