‘দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছি’

‘দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছি’

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, আপডেট ১৩:৪৯

দুর্নীতির বিরুদ্ধে সরকারের ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

২০২৮ সালের দুর্নীতিবিরোধী বৈশ্বিক সম্মেলন বাংলাদেশে আয়োজনের চিন্তা রয়েছে জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে।”

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মূলত দুটি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইফতেখারুজ্জামান। প্রথমত, সরকারের নির্বাচনি ইশতেহার, ৩৩ দফা এবং জুলাইয়ের সভায় সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে টিআইবির পক্ষ থেকে কিছু সুপারিশ তুলে ধরা হয়।

তিনি বলেন,“ প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচকভাবে আমাদের পরামর্শগুলো শুনেছেন। তিনি প্রায় শতভাগ একমত। সরকারের সামর্থ্য অনুযায়ী এগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন।”

২০২৮ সালের সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব
ইফতেখারুজ্জামান জানান, প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন হয়। চলতি বছর সম্মেলন হবে ডোমিনিকান প্রজাতন্ত্রে। এর আগে এশিয়ায় মাত্র তিনটি দেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড ও কোরিয়া এই আয়োজন করেছে। আমরা মনে করি, ২০২৮ সালের সম্মেলন বাংলাদেশে আয়োজনের উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হয়েছেন। মন্ত্রিপরিষদের সম্মতি পেলে বাংলাদেশ আয়োজনের চেষ্টা করবে।

তিনি বলেন, “এর মাধ্যমে দেশবাসী ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকার এই বার্তা দিতে চায় যে, সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।”

দুদক পুনর্গঠনের পরামর্শ
দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নেতৃত্ব শূন্যতার বিষয়ে সরাসরি আলোচনা না হলেও দুদকের মতো প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে পুনর্গঠন করা উচিত বলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, “তথ্য কমিশনও আগে ঠিকমতো কাজ করতে পারেনি। নতুন করে গঠন হলে সেটি স্বাধীনভাবে কাজ করতে পারবে।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading