টিকা নিলেন তামিমরা

টিকা নিলেন তামিমরা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৩:৫৪

নিউজিল্যান্ড সফরের আগেই করোনাভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে টিকা তারা এই টিকা নেন। সবার প্রথমে টিকা নেন সৌম্য সরকার, তারপর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টিক নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া তথ্যমতে, আজ ও শনিবার শুধুই নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া হবে। দুই দিনে মোট ৩৬ ক্রিকেটারকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে।

আজকে টিকা গ্রহণ করছেন মোট ২৮ ক্রিকেটার। এরমধ্যে আছেন- সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈমসহ আরো অনেকে। বাকিরা আগামী পরশু নিবেন। তবে সাকিব আল হাসান ছুটিতে থাকায় তিনি আপাতত টিকা নিচ্ছেন না বলে জানা গেছে।

টিকা নেওয়ার পর হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল বলেন, “এখানে আমার অভিজ্ঞতাটা খুব ভালো ছিল। শুধু আমার না, বন্ধু, পরিবারের সদস্য যারা নিজে থেকে রেজিস্ট্রেশন করে টিকা নিয়েছেন, তাদেরও টিকা দেওয়ার প্রসেসটা খুবই ভালো ছিল।”

টিকাদান কার্যক্রমে যুক্ত সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, “বিষয়টা নিয়ে যদি একটু জানা যায়, বা কেউ যদি আপনাকে বোঝায়, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। আমরা আসলে লাকি যে টিকাটা আমরা পাচ্ছি। উন্নত অনেক দেশেও এই পরিমাণ টিকা এখনও দেওয়া হচ্ছে না।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading