সবার ভ্যাকসিন নিশ্চিত করা বৈশ্বিক রাজনৈতিক অঙ্গীকার: পররাষ্ট্রমন্ত্রী

সবার ভ্যাকসিন নিশ্চিত করা বৈশ্বিক রাজনৈতিক অঙ্গীকার: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:৩০

সবার জন্য কোভিড-১৯ ভ্যাকসিন নিশ্চিত করতে বিশ্বের দেশগুলোর মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে একটি জোরালো রাজনৈতিক অঙ্গীকার জরুরি বলে মত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালিতে শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে স্থাপিত করোনা টিকা-কেন্দ্রে বেশ কয়েকজন বিদেশি কূটনীতিকের সঙ্গে কোভিড-১৯ এর ভ্যাকসিন নেয়ার পর এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকলের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে পরস্পরকে সহায়তার লক্ষ্যে আমাদের একটি বৃহত্তর অংশীদারিত্ব ও একটি রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন।’

মোমেন আরও বলেন, বিশ্বের যে ৩০ থেকে ৩৫টি দেশ কোভিড- ১৯ এর ভ্যাকসিন পেয়েছে, বাংলাদেশ তাদের অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘এমনকি, এখনো অনেক উন্নত দেশও কোভিড-১৯ এর ভ্যাকসিন পায়নি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, বাংলাদেশ সরকার এই ভ্যাকসিন উদ্ভাবনের অনেক আগেই বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভ্যাকসিন চাইতে শুরু করেন।

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে ভ্যাকসিন দিব। একজনও বাদ পড়বে না।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading