সুপ্রিম কোর্টের আদেশ-রায় অনুবাদ করবে ‘আমার ভাষা’

সুপ্রিম কোর্টের আদেশ-রায় অনুবাদ করবে ‘আমার ভাষা’

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৮:৩০

‘আমার ভাষা’ নামে একটি অনুবাদ সফটওয়্যার চালু করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এ সফটওয়্যার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সুপ্রিম কোর্টের আদেশ ও রায়গুলো ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে সক্ষম। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে অনুবাদ সফটওয়্যারটি উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সফটওয়্যারটি তৈরি করেছে একস্টেপ ফাউন্ডেশন অব ইন্ডিয়া। তাদের মূল ‘অনুবাদ’ সফটওয়্যারটি ভারতে ইংরেজি থেকে বাংলাসহ অন্য ইন্ডিয়ান ভাষায় অনুবাদ করার জন্য ব্যবহৃত হয়। অনুবাদ সফটওয়্যারটিকে ২৬ নভেম্বর ২০১৯ থেকে অনুবাদের জন্য ব্যবহার করার নির্দেশ দেয় ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার এবং ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ‘আমার ভাষা’ সফটওয়্যারটি নিয়ে একস্টেপ নির্মিত একটি ভিডিও প্রদর্শিত হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading