স্বামীর সিনেমায় আইটেম গানে দীপিকা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১২:০৪
রোহিত শেঠি পরিচালিত ‘সার্কাস’ সিনেমা নিয়ে লকডাউন পরবর্তী সময়ে ফিরছেন জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করছেন জ্যাকিলন ফার্নান্দেজ ও পূজা হেগড়ে। তবে রণবীরের সঙ্গে ‘সার্কাস’ সিনেমায় যোগ দিচ্ছেন তার স্ত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে একটি আইটেম গানে নাচবেন এই অভিনেত্রী। বলিউডহাঙ্গামা
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘দীপিকার উপস্থিতিতে সার্কাস সিনেমাটি আরো তারকাবহুল হয়েছে। কিছু ছোট দৃশ্যের পাশাপাশি তাকে একটি আইটেম গানেও দেখা যাবে। তার দৃশ্যগুলো অনেক হাসির হবে।’
১৯৬০ সালে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম সাড়া জাগানো কমেডি সিনেমা ‘আঙ্গুর’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ‘সার্কাস’। বর্তমানে পুরোদমে সিনেমাটির শুটিং চলছে। চলতি সপ্তাহে শুক্র, শনি ও রোববার এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন দীপিকা।
সম্প্রতি সকুন বাত্রার একটি সিনেমার শুটিং শেষ করেছেন দীপিকা। এছাড়া হৃতিক রোশানের সঙ্গে প্রথমবার ‘ফাইটার’ নামের একটি সিনেমায় জুটি বাঁধছেন তিনি। নাগ অশ্বিনের সিনেমায় প্রভাসের সঙ্গে দেখা যাবে এই অভিনেত্রীকে।

