মা-মেয়েকে কুপিয়ে হত্যা, সৎ ছেলে আটক
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১২:১৯
সিলেটে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) ও তার নয় বছরের মেয়ে মাহা। এ ঘটনায় রুবিয়ার সাত বছরের ছেলে তাহসানও গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরীর শাহপরান থানার বিআইডিসি এলাকার মীর এলাকায় এ ঘটনা ঘটে বলে শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান। আটক মাহবুব হোসেন আবাদ বিয়ানীবাজারেরর আবদাল হোসেন বুলবুলের ছেলে।
ঘটনার বর্ননায় ওসি বলেন, “পারিবারিক বিরোধের জেরে আবাদ ছুরি দিয়ে তার সৎ মা, বোন ও ভাইকে কুপিয়ে জখম করে। এ সময় মা ও বোন ঘটনাস্থলেই মারা যায়। “
পরে আহত অবস্থায় তার সৎ ভাই তাহসনাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শাররিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি বলেন, হত্যায় ব্যবহৃত ছুরিসহ আবাদকে আটক এবং লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

