লুকিং গ্লাস ভেঙে ফেলায় বাস চালককে পিটিয়ে হত্যা

লুকিং গ্লাস ভেঙে ফেলায় বাস চালককে পিটিয়ে হত্যা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:২০

গাজীপুরের শ্রীপুরে কভার্ডভ্যানের লুকিং গ্লাস ভেঙে ফেলার অভিযোগে এক বাসের চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মো. শাহজাহান (৩৬) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুন এলাকার মো. আব্দুস সালামের ছেলে। তিনি শ্রীপুরের বরমী এলাকায় ভাড়া থাকতেন এবং স্থানীয় আমান গার্মেন্টের স্টাফ বাসের চালক ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় রাতেই নিউ যমুনা ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেলের চালক টিটু (২২) এবং গাজীপুর ট্রান্সপোর্ট এজেন্সির সেলসম্যান মো. রফিকুল ইসলামের (২৭) বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নিহতের বাবা বলেন, বৃহস্পতিবার বিকালে শাহজাহান কারখানার অপর স্টাফ বাসের চালক মো. কামালের বাসে তার পেছনের সিটে বসে স্থানীয় গড়গড়িয়া মাস্টার বাড়ি হাজী ফিলিং স্টেশনে গ্যাস রিফিল করতে যান। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি ব্যাসস্ট্যান্ডের অদূরে পৌঁছালে তাদের গাড়ি জ্যামে পড়ে। এ সময় একটি কভার্ডভ্যান বাসটির পাশ কাটাতে গেলে কভার্ডভ্যানের ডান পাশের লুকিং গ্লাসটি ভেঙে যায়। এ নিয়ে কভার্ডভ্যান চালক টিটু ও তার সঙ্গী রফিকুলের সঙ্গে বাসের চালক কামাল ও শাহজহানের সঙ্গে কথা কাটকাটি হয়। এক পর্যায়ে টিটু ও তার সহযোগী রাস্তার পাশের আইল্যান্ডে দাঁড়িয়ে কামালের পেছনের সিটে বসে থাকা অবস্থায় শাহজাহানকে টেনে হেঁচড়ে নামিয়ে এনে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে শাহজাহান অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, পুলিশ কভার্ডভ্যানসহ সেলসম্যান রফিকুল ইসলামকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading