১০০ কোটি ডোজ বেশি কিনছে ধনী দেশগুলো

১০০ কোটি ডোজ বেশি কিনছে ধনী দেশগুলো

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:০০

বিশ্বের ধনী দেশগুলো অতিরিক্ত প্রায় একশত কোটি ডোজ ভ্যাকসিন মজুদ করতে যাচ্ছে। এর ফলে করোনা মহামারি ঠেকাতে দরিদ্র দেশগুলো ভ্যাকসিন পেতে জটিলতায় পড়তে পারে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) একটি দারিদ্র্যবিরোধী সংস্থার প্রতিবেদনে এমন আশঙ্কার কথা উঠে এসেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওয়ান ক্যাম্পেইন নামের সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, আমেরিকা ও ব্রিটেনের মতো ধনী দেশগুলোর উচিত দরিদ্র দেশগুলোকে অতিরিক্ত ভ্যাকসিন দেওয়া যাতে করে মহামারি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ গতি পায়। এমনটি করতে ব্যর্থ হলে ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে বিশ্বের কয়েক কোটি মানুষকে সুরক্ষা দিতে অস্বীকৃতি জানানো এবং মহামারি দীর্ঘায়িত হবে। প্রতিবেদনটিতে বিশ্বের শীর্ষ পাঁচটি করোনাভ্যাকসিন উৎপাদনকারী ফাইজার-বায়োএনটেক, মডার্না, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন ও নোভাভ্যাক্সের সঙ্গে ধনী দেশগুলোর চুক্তি পর্যালোচনা করা হয়েছে।

এতে উঠে এসেছে, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান এরই মধ্যে ৩০০ কোটির বেশি ডোজ পাওয়া নিশ্চিত করেছেন। অথচ এসব দেশের জনগণের জন্য দুটি ডোজ নিশ্চিত করতে প্রয়োজন ২০৬ কোটি ভ্যাকসিন প্রয়োজন। ফলে এসব দেশ প্রয়োজনের তুলনায় প্রায় ১০০ কোটি বেশি ডোজ কিনছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading