কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফোরম্যানের মৃত্যু

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফোরম্যানের মৃত্যু

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৫২

নির্মাণাধীন টাওয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে খোকন মিয়া (৩৩) নামের এক ফোরম্যানের মত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গংগারহাট বাজার সংলগ্ন কুটিচন্দ্রখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারওয়ার পারভেজ।

তিনি জানান, টেলিটক কোম্পানির নির্মানাধীন টাওয়ারের পাইলিং করার সময় ৪০ ফিটের একটি লোহার খাঁচা হেলে গিয়ে বিদ্যুতের তারে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহন হন খোকন। এসময় অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading