নওগাঁয় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নওগাঁয় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৯:৫৬

নওগাঁর আত্রাই উপজেলায় মামাতো ভাইয়ের বিরুদ্ধে পাঁচ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শিশুটির বাবা বৃহস্পতিবার রাতে আত্রাই থানায় মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে, আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শিশুটিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। …মামলার পর আসামি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

মামলার এজাহারে বলা হয়, শিশুটিকে নিয়ে তার মা লাকবাড়ি গ্রামে বাবার বাড়ি ছিলেন। গত ১৩ ফেব্রুয়ারি বিকালে শিশুটির এক মামাত ভাই তাকে ধর্ষণ করে। তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। বাবা-মায়ের ছাড়াছাড়ি হওয়ায় শিশুটি মায়ের সঙ্গে নানাবাড়ি ছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading