চীনা বিমান ঠেকাতে তাইওয়ানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জোরদার
উত্তরদক্ষিণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:০৮
তাইওয়ানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধান ঘোষণা দেওয়ার পর পরই চীনের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। মন্ত্রণালয় জানায়, চীনা জে-১৬, চারটি জেএইচ-৭ এবং একটি বৈদ্যুতিক যুদ্ধ বিমান দক্ষিণ চীন সাগরের তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জের পাশ দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড়েছিল। এই দ্বীপটি বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, তাইওয়ান বিমান বাহিনী জরুরি ভিত্তিতে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে। তারা ওই অঞ্চলের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য রেডিও সতর্কবার্তা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়ন করেছে।
সম্প্রতি মাসগুলো চীন তার আশপাশের দাবি করা অঞ্চলগুলোতে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। বেইজিং বলছে, তাইওয়ান ও আমেরিকার মধ্যে `গোপন চুক্তির‘ জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমেরিকা দেশটির সবচেয়ে বড় সমর্থক ও অস্ত্র সরবরাহকারী বলেও দাবি করেছে চীন।

