করোনা: একদিনে ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৩৫০
উত্তরদক্ষিণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:৩১
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে সংবাদমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত এক দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩৫০ জন। গত এক দিনে মারা যাওয়া ৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৩৪২ জনের মৃত্যু হল। আর গত ২৪ ঘণ্টায় আরও ৩৫০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৩ হাজার ২৪ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন হয়েছে।

