কঙ্গো প্রজাতন্ত্রে হামলা: ইতালির রাষ্ট্রদূতসহ নিহত ৩

কঙ্গো প্রজাতন্ত্রে হামলা: ইতালির রাষ্ট্রদূতসহ নিহত ৩

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৫০

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ গাড়িবহরের ওপর অতর্কিত হামলায় দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) কঙ্গোর পূর্বাঞ্চলে কানিয়ামাহোরো শহরের কাছে এ হামলার ঘটনাটি ঘটে। খবর রয়টার্সের।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করে জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলে রাষ্ট্রদূত লুকা অ্যাটানাসিও নিরাপত্তা সদস্যদের সঙ্গে ভ্রমণ করছিলেন। গাড়িতে লক্ষ্য করে হামলা করা হলে তারা নিহত হন।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করেছে। রাষ্ট্রদূত এবং ওই সেনা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের সংস্থা মনুসকোর মিশন প্রতিষ্ঠা উপলক্ষে একটি বহরে ভ্রমণ করছিলেন। তিনি কঙ্গোতে ইতালির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading