লুব-রেফের আইপিও লটারির ফলাফল
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:০৩
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে লুব্রিকেন্ট কোম্পানি ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে গত ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন চলে।
কোম্পানিটি পুঁজিবাজারে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহ করবে। এতে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।
লটারির ফলাফল:
ট্রেক নম্বর/মার্চেন্ট ব্যাংক সিরিয়াল নম্বর
সাধারণ বিনিয়োগকারী
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী
প্রবাসী বিনিয়োগকারী

