নুসরাতকে বিবাহবিচ্ছেদের নোটিশ

নুসরাতকে বিবাহবিচ্ছেদের নোটিশ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:২০

তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের সংসার ভাঙার গুঞ্জন উড়ছে। এবার জানা গেল, বিবাহবিচ্ছেদের জন্য নুসরাতকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার স্বামী নিখিল জৈন। ইন্ডিয়ান একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

নিখিল জৈন সংবাদমাধ্যমটিকে বলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। যা বলার পরে বলব।

নিখিল জানিয়েছিলেন, নুসরাত অনেক বদলে গেলেও তিনি একইরকম আছেন। কিন্তু অবশেষে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিলেন নিখিল।

২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে দীর্ঘদিনের প্রেমিক নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নুসরাত। বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুজন দুই ধর্মের অনুসারী হওয়ায় দুই প্রথা মেনেই হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু্রা উপস্থিত ছিলেন।

নুসরাতের নতুন প্রেমের গুঞ্জনের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে। ছবিতে হাস্যোজ্জ্বল নুসরাত ও যশকে দেখা যায়। নতুন বছর উপলক্ষে রাজস্থানে অবসর যাপনের জন্য গিয়েছিলেন তারা। আর এই প্রেমের কারণে নিখিল জৈনর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে এই নায়িকার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading