লিবিয়ায় গোপন কারাগার থেকে ১৫৬ অভিবাসী উদ্ধার

লিবিয়ায় গোপন কারাগার থেকে ১৫৬ অভিবাসী উদ্ধার

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:৩০

লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুফরা শহরে মানব পাচারকারীদের একটি গোপন কারাগারে অভিযান চালিয়ে ১৫৬ জন আফ্রিকান অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। এর মধ্যে ১৫ জন নারী ও পাঁচজন শিশু রয়েছে। উদ্ধারকৃত অভিবাসীরা সোমালিয়া, ইরিত্রিয়া এবং সুদান থেকে এসেছিলেন। তাদের সবাইকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। তাদেরকে খাবার, পোশাক ও কম্বল দেওয়া হয়েছে। শরণার্থী ও অভিবাসীদের সংঘাতকবলিত লিবিয়ায় বিপদের সম্মুখীন হতে হচ্ছে।

আলজাজিরার খবরে বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে কুফরা শহরের সিকিউরিটি ব্যুরো। মানব পাচরকারীরা একটি গৃহকে কারাগারে রূপান্তরিত করেন।

কুফরা শহরের সিকিউরিটি ব্যুরো আরও জানিয়েছে, গত সপ্তাহে একজন অভিবাসী ওই কারাগার থেকে পালাতে সক্ষম হয়। এরপর কর্তৃপক্ষকে জানান- তিনিসহ আরও অনেক অভিবাসীকে সেখানে বন্দি করে রাখা হয়েছে এবং মানব পাচারকারীরা তাদের নির্যাতন করছে।

ব্যুরো আরও জানায়, গত রোববার নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তত ছয়জন পাচারকারীকে গ্রেফতার করেছে। আরও অধিক তদন্তের জন্য গ্রেফতারকৃতদের প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading