শেখ হাসিনার সভা মঞ্চে গ্রেনেড ছুড়েছিলেন ইকবাল: র‌্যাব

শেখ হাসিনার সভা মঞ্চে গ্রেনেড ছুড়েছিলেন ইকবাল: র‌্যাব

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:০০

২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনার সভা মঞ্চে গ্রেনেড ছুড়েছিলেন ইকবাল হোসেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক চৌধুরী আবব্দুল্লাহ আল মামুন বলেন, ভোর ৩টার দিকে ইকবাল হোসেন ওরফে জাহাঙ্গীর ওরফে সেলিমকে দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঘটনার ১৬ বছর এবং আদালতের রায়ের তিন বছর পর মঙ্গলবার ইকবালকে ঢাকা থেকে গ্রেফতারের কথা জানানো হয়।

র‌্যাবের বক্তব্য অনুযায়ী, ঝিনাইদহের ইকবাল এক সময় ছাত্রদলে যুক্ত থাকলেও পরে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদে (হুজি) জড়িয়ে পড়েন।

র‌্যাব প্রধান আল মামুন বলেন, ২০০৮ সালে ইকবালকে গ্রেপ্তারের জন্য ঝিনাইদহে তার বাড়িতে এবং পরবর্তীতে গাজীপুর ও সাভারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছিল। কিন্তু ইকবাল আত্মগোপন করেন।

তিনি বলেন, “ইকবাল ২০০৮ সালে দেশ ত্যাগ করে। প্রবাসে আত্মগোপনে থাকাবস্থায় প্রথমে সেলিম এবং পরবর্তীতে জাহাঙ্গীর নাম ধারণ করে। এক পর্যায়ে ইকবাল প্রবাসে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হলে তাকে ২০২০ সালের শেষের দিকে দেশে ফেরত পাঠানো হয়।

প্রসঙ্গত, ২০০৮ সালে তিনি বিদেশে পালিয়ে গিয়েছিলেন। ২০২০ সালের শেষ দিকে তিনি দেশে ফেরেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যে র‌্যাবের গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল ইকবালকে গ্রেপ্তার করে।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। নানা প্রতিকূতা পেরিয়ে তত্ত্বাবধায়ক সরকার আমলে এই মামলার অভিযোগপত্র দেয় সিআইডি। তাতে জঙ্গিদের পাশাপাশি বিএনপির কয়েকজন নেতাকেও আসামি করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading