ক্রিকেটার নাসির দম্পতির মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

ক্রিকেটার নাসির দম্পতির মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:১৮

দেশের আলোচিত ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে যে মামলার আবেদন তামিমার ‘আগের স্বামী’ মো. রাকিব হাসান করেছেন, তা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রাকিবের জবানবন্দি শুনে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম এই আদেশ দেন। রাকিবের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ইসরাত হাসান।

মামলার আর্জিতে তামিমার বয়স ২৯ এবং রাকিবের বয়স আ ৩২ বছর লেখা হয়েছে। আর ক্রিকেটার নাসিরের বয়স ৩০ বছর। রাকিকের অভিযোগ, তাকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) তিনি করেছিলেন। আদালতে দেওয়া আর্জিতে বলা হয়, তামিমার সঙ্গে রাকিবের বিয়ে হয় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে।

এ আদালতের পেশকার হেলাল উদ্দিন বলেন, “আগের বিয়ে চলমান থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানি এবং ব্যাভিচারের অভিযোগ করা হয়েছে মামলায়। মামলাটি তদন্ত করে আদালত ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading