৭ কলেজের পরীক্ষার সূচি প্রকাশ

৭ কলেজের পরীক্ষার সূচি প্রকাশ

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। ওই সূচিতে পরীক্ষার কেন্দ্রও ঘোষণা করা হয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের তৃতীয় বর্ষ স্নাতক পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো ২৮ ফেব্রুয়ারি, ৩, ৬, ৯ ও ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে।

অপরদিকে, স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষাগুলো ২৭ ফেব্রুয়ারি, ২, ৪ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ বর্ষের পরীক্ষাও প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading