৬ বছরে ১০০ প্রতিষ্ঠান কিনে নিল অ্যাপল

৬ বছরে ১০০ প্রতিষ্ঠান কিনে নিল অ্যাপল

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:৪০

প্রতি তিন থেকে চার সপ্তাহে বা প্রায় প্রতি মাসে একটি করে প্রতিষ্ঠান ক্রয় করে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। গত ৬ বছরে ছোট-বড় ১০০টি প্রতিষ্ঠান কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের শেয়ার হোল্ডারদের বার্ষিক সভায় এ তথ্য উঠে আসে।

বিষয়টি নিশ্চিত করে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেন, গত বছরের শেষ প্রান্তিকে রেকর্ড পরিমাণ অর্থাৎ ১১১.৪ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে প্রতিষ্ঠানটি। নতুন কোনও প্রতিষ্ঠান ক্রয় বা অধিগ্রহণের ক্ষেত্রে অ্যাপল বেশ কিছু বিষয় বিবেচনা করে থাকে। যেমন, প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা, গ্রাহকের আগ্রহ, ভবিষ্যৎ সম্ভাবনা ইত্যাদি। অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের তুলনায় অধিগ্রহণের ক্ষেত্রে বেশ সতর্ক থাকে অ্যাপল। যেমন, ২০১৩ সালে ইলন মাস্ক টিম কুককে সংকটে থাকা বৈদ্যুতিক গাড়ি প্রতিষ্ঠান ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন। কুক এ প্রস্তাব ফিরিয়ে দেন।

শেয়ার হোল্ডারদের উদ্দেশে কুক বলেন, প্রযুক্তি আর মেধার সমন্বয়েই এ অর্জন সম্ভব হয়েছে। অ্যাপল সাধারণত ক্ষুদ্র বা মাঝারি প্রতিষ্ঠান অধিগ্রহণ করে থাকে। পরে উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নিজস্ব পণ্য দিয়ে ওই প্রতিষ্ঠান পরিচালনা করে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading