কোভ্যাক্সের ৬ লাখ ডোজ পেল ঘানা

কোভ্যাক্সের ৬ লাখ ডোজ পেল ঘানা

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:৫০

পশ্চিম আফ্রিকার দেশ ঘানা কোভ্যাক্সের টিকার প্রথম চালান পেয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বানানো ৬ লাখ ডোজ টিকা পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ধনী দেশগুলোর দাপটে দরিদ্র দেশগুলো যেন টিকাবঞ্চিত না হয় তা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) নেতৃত্বে কোভ্যাক্স নামের এই বৈশ্বিক উদ্যোগের যাত্রা শুরু হয়।

এর মাধ্যমে চলতি বছরের মধ্যে বিশ্বজুড়ে কোভিড-১৯ এর ২০০ কোটি ডোজ টিকা সরবরাহের পরিকল্পনা রয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading