সাহেদ-মাসুদের বিচার শুরু
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২০:১০
জাল টাকা উদ্ধারের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ এবং এমডি মাসুদ পারভেজের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সাংবাদিকদের এ তথ্য জানান সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৫ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন আদালত।
উল্লেখ্য, গত বছর ১৫ জুলাই ভোর ৫টা ১০ মিনিটে সাহেদকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।

