পঞ্চম ধাপের নির্বাচনে সাধারণ ছুটি নয়
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২২:১০
পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে সাধারণ ছুটি নয়, শুধু কেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পঞ্চম ধাপে দেশের ৩০টি পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি থাকছে না, তবে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। একই সঙ্গে ওইদিন অনুষ্ঠেয় দেশের চারটি উপজেলা পরিষদ ও দুইটি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনেও কেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

