সৈয়দ আবুল মকসুদের দাফন সম্পন্ন
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৫০
প্রখ্যাত লেখক, কলামিস্ট, প্রাবন্ধিক, গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের দাফন সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর ছেলেসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার কিছু আগে আজিমপুর কবরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সৈয়দ আবুল মকসুদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এ দিন বিকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এ সময় ফুলেল শ্রদ্ধায় সিক্ত করা হয় সৈয়দ আবুল মকসুদকে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দ আবুল মকসুদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে মারা যান সৈয়দ আবুল মকসুদ। ওইদিন রাত ১০টায় ধানমন্ডির মসজিদে তাকওয়ায় তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

