ফেনীতে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ফেনীতে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ০৮:৫৫

ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুডস ও বিস্কুট কারখানায়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কারখানার প্যাকেট গোডাউন থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফেনী-নোয়াখালী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, রাত ৩টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, কারখানার নাইট শিফটে প্রায় পাঁচশ’ শ্রমিক কাজ করছিল। আগুনের সংবাদ শুনে তারা ফ্যাক্টরি থেকে যে যেভাবে পেরেছে বের হয়ে যায়। ভেতরে কোনও শ্রমিক আটকে পড়ার খবর এখনও জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading