বেড়েছে পুঁজিবাজারের সূচক ও লেনদেন

বেড়েছে পুঁজিবাজারের সূচক ও লেনদেন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:০৫

আজ বৃহস্পতিবার (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবস। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে ৭৪৬ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে আজ ২১৫ কোটি ৬৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৩৫ লাখ টাকার।

বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে আজ মোট ৩৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, দর কমেছে ৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১৫টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৪ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৬৪৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, দর কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading